চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
গত ১২ ফেব্র“য়ারী নরসিংদীতে ২০ দলীয় জোটের অবরোধে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে নিহত জাহিদের লাশ দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত ৯টায় চাঁদপুর শহরের আলিমপাড়া বেপারী বাড়ির পারিবারিক কররস্থানে তাকে দাফন করা হয়।
নিহত জাহিদ আহমদে (৫২) চাঁদপুর শহরের আলিম পাড়ার মৃত ওয়াসি আহমেদের ছোট ছেলে। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার ছোটে। বিবাহিত জীবনে তার জিহাদ নামের আট বছরের এক পূত্র সন্তান রয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জাহিদ গত ৩০ বছর ধরে চট্টগ্রামের ১২ কোট এলাকায় ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি পেশায় একজন ট্রাক চালক। গত ১২ তারিখ পেট্রোল বোমায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার সকাল ১০টায় মারা যান।
জিহাদের মামাতো ভাই জাবেদ পাটওয়ারী জানান, পেইজবুকে আহত জিহাদের ছবি দেখে আমরা জানতে পারি। পরে হাসপাতালে গিয়ে তাকে সনাক্ত করি।
