
পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
জানা গেছে, রবিবার তাবলীগ জামাতের মারকাজ রাইউইন্ডে এক সদস্যকে কোয়ারেন্টাইনে রাখার প্রচেষ্টা চালানো হয়। সে সময় তিনি পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
৫০০ বিদেশিসহ প্রায় ১২০০ লোক তিন দিন, ৪০ দিন এবং চার মাসের জামাতে বের হওয়ার আগে মারকাজে ৫ দিনের একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিয়েছেন।
মারকাজের বাইরে খোলা জায়গায় তাবু ফেলে অবস্থান করছেন তারা।
এর আগে, করোনার সংক্রমণের কথা জানিয়ে স্থানীয় সরকার ধর্মীয় নেতাদের এই সম্মেলন স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন।
তারা এতে কর্ণপাত করেননি।তারা যখন চারদিন আগে সম্মেলন স্থগিতের ঘোষণা দেন তখন ওই অঞ্চলে লকডাউন চলছিল।
এ কারণে যারা সেখানে অংশ নিয়েছিলেন তারা আর ফেরত যেতে পারেননি।
এদিকে, কোয়ারেন্টইনে থাকার নির্দেশের পর তাবলীগ জামাতের এক ব্যক্তি পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে।
এ কারণে, পুলিশ অনুমতি নিয়ে মারকাজ ঘিরে রেখেছে।
আজ,
রবিবার , ৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দরাত ২:৪০
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
