মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা ঃ
শাহ্রাস্তি উপজেলার বৃহত্তর টামটা ইউনিয়ন ছাত্রলীগের এক জরুরী সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে উপজেলার স্থানীয় ওয়ারুক বাজারে। ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ আবু সুফিয়ান দর্জির সভাপতিত্বে জরুরী বৈঠক ও আলোচনা সভায় অংশ নেন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ। জরুরী বৈঠকে বর্তমান ২০ দলীয় জোটের হরতাল অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে আলোচনা সভায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এ ছাড়াও দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় ধরে বৃহত্তর টামটা ইউনিয়ন ছাত্রলীগের কমিটির মেয়াদ চলমান থাকায় ক্রমেই সাংগঠনিক স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে বিধায় সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করে দেশরতœ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প- ২০২১ বাস্তবায়ন ও স্থানীয় সংসদ সদস্য সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান আহ্বায়ক কমিটিকে সহযোগিতা করার জন্য নবগঠিত টামটা উত্তর ও টামটা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাময়িক সময়ের জন্য দুটি উপ-কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
