চাঁদপুর প্রতিনিধি ঃ
চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহি লঞ্চ থেকে ১১০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। আটককৃত জাটকা বুধবার সকালে এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরীব লোকজনের মধ্যে বিতরণ করা হয়। কোস্টগার্ড জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে কোস্টগার্ড অভিযান চালায়। এ সময় সুরেশ্বর থেকে ঢাকাগামী ‘এমভি পূবালী’ নামের একটি লঞ্চে অভিযান চালিয়ে ১১০ মন জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
