
১। আব্বা কেমন আছেন ? মহান আল্লাহ তাআলা আশা করি আপনাকে ভাল রেখেছেন ইনশাআল্লাহ এই দোয়া করি সবসময়। বাবা আজকে ১২ দিন আপনার সাথে কথা বলতে পারছিনা,আপনার সাথে একদিন কথা না বললে আমি আপনি কেউই শান্তিতে ঘুমাতে পারতাম না, ঠিক ক সকালে কোন না কোন বাহানা করে কথা বলে নিতাম,সারাটা দিন ভালো কাটতো ।
এখন আর ফোন পাই না , তাই সারা রাত জেগে থাকি আর ভাবি আপনার সাথে কাটানো সময় গুলো,প্য়ি বাবা আপনাকে অনেক ভালোবাসি,আপনি ছিলেন শিশুদের মত সরল, আপনি কখনও আমাকে পড়াশুনার জন্য বকা দেননি , সারা জীবন আদর করেছেন …কখনও কোন চাপ দেননি , সবসময় বলতেন আল্লাহ ভরসা , সবকিছুর মালিক আল্লাহ,আল্লাহ সব ঠিক ক করে দিবেন…
বাবা আপনি বলেছেন বাড়ী যেতে পারবোতো ? আমি বলেছি ইনশাআল্লাহ অবশ্যই পারবেন ,কিন্তু বাবা আপনাকে সুস্হ ভাবে বাড়ি নিয়ে যেতে পারিনি ,আপানি এই ভাবে চলে যাবেন কখনো ভাবিনী ,ওঈট- তে আপনি বাবা রসগোল্লা আর পেঁপে খেতে চেয়েছিলেন , কিন্তু আর খাওয়াতে পারলামনা ।শেষ মুহুর্তে (ওঈট)আমরা আপনার পাশে ছিলাম না এই কষ্ট মেনে নিতে পারছিনা বাবা , আপনাকে সুস্হ করে বাড়ি নিতে পারিনি বাবা,আমাদের ক্ষমা করে দিবেন …
আপনি ছিলেন বাবা হিসেবে অতুলনীয় , অনেক বড় মনের মানুষ ,অনেক ব্যাক্তিত্ব সম্পুর্ণ মানুষ ,অনেক পরিচ্ছন্ন জীবন যাপন করতে পছন্দ করতেন। আপনার পরিচয়ে মানুষ আমাদের চিনে , সারা জীবন আপনার পরিচয়ে বেঁচে থাকতে চাই বাবা। দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।
২। এই শহরে কত মানুষ এই রাতে তার আপনজনকে নিয়ে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে শুধু একটু চিকিৎসার জন্য, শুধু বাঁচানোর জন্য… বিপদে যারা পড়ছেন অনুভুতিটা শুধু তাঁরাই বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্হ রাখুক দোয়া করি,কেউ জেনোএই রকম বিপদ ফেইস করতে না হয় ….ধনী গরীব সবাই এখন অনেক অসহায়
যারা ইমারজিন্সীতে আছেন অন ডিউটিতে তাদের কাছে অনুরোধ রোগীদের এবং তাদের স্বজনদের সাথে একটু মানবিক আচরন করুন। সবাই কিন্তু বাঁচার জন্যই যাচ্ছে । সব ইমারজিন্সীতে যদি সরকার কিছু পৌশাসন এর লোক দিতেন তাহলে এই বিপদগ্রস্ত মানুষ গুলো একটু হলেও সহযোগিতা পেতো।একটু হলেও হাসপাতাল গুলোর ইমারজিন্সী গুলা মানবিক আচরন করতো।একটু হলেও স্বস্তি পেতো না আমরা একা না সরকার আমাদের পাশে আছেন এই বিপদের দিনে…. হয়তো বেঁচে যাবে অনেক পরিবার, বেঁচে যাবে অনেক জীবন এই ভয়াবহ করনার ছোবল থেকে …বাজার ঘাট থেকেও বেশী দরকার সরকারী -বেসরকারি হাসপাতাল গুলোতে পোশাসন, পুলিশ, আরমী , ইলেকট্রনিক মিডিয়ার লোকজন শুধু রোগীদের নুন্যতম চিকিৎসার জন্য।এটা একটা নাগরিক এর মৌলিক অধিকার ।
ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক এ দেশের সকল মানুষ……মুক্তি পাক পৃথিবী ,আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই মহামারি হতে…
আজ,
রবিবার , ৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দরাত ৩:২৭
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
