চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মেঘনা নদী ও মাছ ঘাটে অভিযান চালিয়ে ১৫মন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকাল ১০টায় মেঘনা নদী ও দুপুর ১২টায় মাছ ঘাটে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, সকালে যাত্রীবাহী এমভি সম্পা লঞ্চে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এসময় ৫মন জাটকা জব্দ করা হয়। পরে সকাল পৌনে ১২টার দিকে চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে অভিযান চালিয়ে আরো ১০মন জাটকা জব্দ করা হয়। তবে এর সাথে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেনেন্ট হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকাগুলো গরীব দুস্থ ও এতিম খানায় বিতরণ করা হয়েছে।
