চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে বিএনপির ১০ কর্মী আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদের মধ্যে চাঁদপুর সদরে ২, ফরিদগঞ্জ ৩, শাহরাস্তি ২, হাজীগঞ্জ ৩জন।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা হরতাল অবরোধ নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়া তাদের বিরুদ্ধে পূর্বেরও মামলা রয়েছে।
