মাদক, ইভটিজিং, হরতাল বিরোধী কর্মকান্ড প্রতিরোধ ও উন্নয়ন কর্মকান্ড জোরদার
জিসান আহমেদ নান্নু, কচুয়া॥
কচুয়ায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়নটি একটি অন্যতম ইউনিয়ন। স্বাধীনতার পর থেকে আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও বিএনপি সহ সকল সরকারের আমলে এ ইউনিয়নের নেতাকর্মীরা উপজেলায় বিভিন্ন পদে নেতৃত্ব দিয়ে আসছেন। এ ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি মো. ঈমাম হোসেন সোহাগ ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ফারুক হোসেন। ২০১২ সালের ১ নভেম্বর ত্রি-বার্ষিক কাউন্সিলে ঈমাম হোসেন সোহাগ সভাপতি ও মো. জাহাঙ্গীর আলম পাঠান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তাদের দু’জনের ঐক্যান্তিক প্রচেষ্টায় ও সঠিক নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল হয়। ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম পাঠান অকাল মৃত্যুবরন করেন। তার অকালে চলে যাওয়ার শূন্যতায় একই পদে যুগ্ম সম্পাদক মো. ফারুক হোসেনকে নতুন করে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমান কমিটির নেতৃত্বে ইউনিয়নের প্রতিটি গ্রামের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সার্বিক সহযোগীতায় বিরোধী দলের সকল হরতাল-অবরোধ ও নাশকতা কর্মকান্ড ঠেকাও, মাদক প্রতিরোধ, বাল্য বিয়ে নিরোধ, অসামাজিক কর্মকান্ড পরিহারে ব্যাপক ভূমিকা পালন চোখে পরার মতো। বর্তমান কমিটির নেতৃত্বে গত কয়েক মাস পূর্বে কচুয়া থানার বিদায়ী ওসি মো. আলমগীর হোসেন মজুমদারের মাধ্যমে এ ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদক ও অসামাজিক কর্মকান্ড নির্মূলে জন সচেতনতামূলক সভা-সমাবেশ করে। স্থানীয়রা জানিয়েছে, বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক দিনরাত পরিশ্রম করে ইউনিয়নকে একটি অন্যতম ইউনিয়নে রূপান্তরিত করার চেষ্টা করছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ফারুক হোসেন জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মো. ঈমাম হোসেন অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়। বর্তমান চেয়ারম্যান প্রতিনিয়ত ঢাকায় অবস্থান করছেন। তিনি ইউনিয়ন জনগণের কোনা খোজ-খবর রাখেন না। ফলে জনগণ ইতিমধ্যে তাকে প্রত্যাখান করেছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের ইউনিয়নের ত্যাগী ও নির্যাযিত প্ররিশ্রমী নেতা ঈমাম ভাই চেয়ারম্যান হবে, এতে দলীয় নেতাকর্মী কিংবা কারও দ্বিমত থাকবে না বলে আমি বিশ্বাস করি। তিনি আরও জানান, আমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়নের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের মাধ্যমে ৮নং ওয়ার্ড ব্যাতিত সকল ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিল সম্পন্ন করি। আগামী ২৮ ফেব্র“য়ারী ৮নং ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এভাবেই আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নে সহযোগিতা করছি।
