কচুয়া প্রতিনিধি ঃ
কচুয়া উপজেলার সাচার স্কুল মার্কেট সংলগ্ন জেলা পরিষদের যাত্রী ছাউনীর সামনের জায়গাটি দখল করে দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। জানা গেছে গত বিএনপি জোট সরকারের আমলে চাঁদপুর জেলা পরিষদের আওতায় সাচার-গৌরিপুর সড়কের পশ্চিম পাশে একটি যাত্রী ছাউনী নির্মাণ করে। যাত্রী ছাউনিটি নির্মাণের পর থেকে অবহেলায় ও অযতেœ দীর্ঘদিন পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। যাত্রী ছাউনী থেকে সুরমা কাউন্টারের স্থান দূরে থাকায় যাত্রী ছাউনীটি সঠিক ভাবে হয়নি বলে স্থানীয়রা জানায়। এ সুযোগে স্থানীয় একটি মহল যাত্রী ছাউনীর বিশাল জায়গা দখল করে টিনসেড দোকান নির্মাণ করে। বর্তমানে যাত্রী ছাউনীটির সামনের চলাচলের জায়গা দখল করে দোকান নির্মাণ করায় এখানে যাত্রী ছাউনী আছে বলে মনে হয়না। এ দিকে দখলকারীদের হাত থেকে যাত্রী ছাউনীর জায়গার উদ্ধার করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তপেক্ষ কামনা করেছে এলাকাবাসী। সাচার ইউনিয়ন ভূমি কর্মকর্তা এসএম আলী আশ্রাফ জানান, ওই স্থানে দোকান নির্মাণের বিষয়টি শুনে, বাধা দিয়েছি।
