জিসান আহমেদ নান্নু, কচুয়া ঃ
কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের জয়নগর গ্রামের কাচা রাস্তার পুনঃ নির্মাণ কাজ সঠিক ভাবে শেষ হয়েছে। গতকাল রবিবার বিকেলে সরজমিনে স্থানীয় লোকজনের সাথে কথা বলে রাস্তাটি সঠিক ভাবে শেষ হওয়ার তথ্য জানান। জানা গেছে স্থানীয় প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অধিদপ্তরের উদ্যোগে অতি দরিদ্র ৪০ দিনের কর্মসূচীর আওতায় কচুয়া উপজেলার জয়নগর-রাগদৈল সড়কের উত্তর পাশ থেকে জয়নগর প্রাথমিক বিদ্যালয় হতে জয়নগর মাঝি বাড়ী মসজিদ পর্যন্ত (১৬৫০ বর্গফুট) রাস্তা নির্মাণ কাজের দায়িত্ব পান স্থানীয় ইউপি সদস্য মাধবী রানী সরকার। কাজের দায়িত্ব পাওয়ার পর থেকে মাধবী রানী সরকার এলাকার মানুষের জন চলাচলের জন্য এলাকার নারী পুরুষ ৫৫জন হত দরিদ্র শ্রমিকের মাধ্যমে গত ৬ ডিসেম্বর হতে ২৮ জানুয়ারী টানা কাজটি সুন্দর ভাবে সমাপ্ত করেন। স্থানীয় লোকজন জানিয়েছে দীর্ঘ দিন এ এলাকার একমাত্র রাস্তাটি চলাচলে অনুপোযুগী ছিল, ইউপি সদস্য মাধবী রানীর প্রচেষ্টায় ইউপি চেয়ারম্যান ওসমান গণির মাধ্যমে রাস্তাটি সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে। এর ফলে এ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ এ রাস্তা দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ ও জন চলাচলের সুযোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের এ রাস্তাটি ইউপি সদস্য মাধবী রানীর প্রচেষ্টায় সমাপ্ত হওয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, ইউনিয়ন চেয়ারম্যান ওসমান গণি মোল্লা ও আওয়ামী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
