জিসান আহমেদ নান্নু ॥
কচুয়া উপজেলার বৃহত্তম ৩নং বিতারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন অন্তরের কার্যালয়ে পূর্বের কমিটি বিলুপ্তি করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পরামর্শক্রমে উপস্থিত নেতাকর্মীদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে আগামী ৩বছরের জন্য বিতারা ইউনিয়ন যুবলীগের এ কমিটি গঠন করা হয়। এতে মোঃ ইসমাইল হোসেন ভূইয়া সভাপতি, নাহিদ আমিন চৌধুরী সহসভাপতি, ডা. মোঃ গিয়াস উদ্দিন সরকারকে সাধারণ সম্পাদক ও সোহেল আহমেদ রানাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের বিদায়ী আহবায়ক শাহআলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপন। বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহজালাল প্রধান, কামাল হোসেন অন্তর। এসময় উপজেলা যুবলীগ নেতা কামাল হোসেন টিটু, ডালিম হোসেন, জাহাঙ্গীর আলম জিল্লুসহ যুবলীগের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে সর্ব সম্মতিক্রমে ইউনিয়ন যুবলীগের সদ্যবিদায়ী আহবায়ক শাহআলম প্রধান ও যুগ্ম আহবায়ক সোহাগ খানকে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনোনীত করা হয়।
