জিসান আহমেদ নান্নু, কচুয়া ঃ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান । গত ১৮ জানুয়ারী সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে ৮জন শিক্ষকের মধ্যে তিনি সর্বোচ্চ নম্বর পেয়ে এ পদে নিয়োগ পান। জানা গেছে উপজেলার পালাখাল গ্রামের অধিবাসী মোঃ মিজানুর রহমান পালাখাল উচ্চ বিদ্যালয়ে ২০০১ সালের ১৩ ফেব্র“য়ারী ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সর্বশেষ গত ১৮ জানুয়ারী একই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। এদিকে নয়া এ দায়িত্ব পালনে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ শিক্ষার্থীসহ এলাকাবাসীর সর্বাত্মক সহযোগীতা ও দোয়া কামনা করেন।
