কচুয়া প্রতিনিধি ঃ
কচুয়া উপজেলার উত্তর ইউনিয়নের নাহারা গ্রামের আঃ বারেকের স্ত্রী আরজু বেগম বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানী করছে বলে একাধিক অভিযোগ উঠেছে। ভূক্তভোগী গ্রামবাসী জানায় পারিবারিক ভাবে নিজেদের মধ্যে যে কোন বিষয়ে বিবেদ হলে আরজু বেগম ওই বাড়ির ও গ্রামবাসীকে জড়িয়ে নীরিহ লোকজনদেরকে আসামী করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।
ভুক্তভোগী নাহারা গ্রামের অধিবাসী ইউনুছ মিয়া, হাসেম প্রধান, মজু মিয়া মেম্বার, সুরুজ মিয়া, কামরুল, সহিদ উল্যাহ জানান, ওই গ্রামের মকবুল গংদের সাথে আরজু বেগমের পরিবারের সাথে দীর্ঘদিন যাবত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এঘটনাকে পুজি করে আরজু বেগম গ্রামের সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। একাধিক গ্রামবাসী জানিয়েছে সম্প্রতি চাঁদপুরের বিজ্ঞ আদলতে আরজু বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করে ওই মামলায় একই গ্রামের আবুল হোসেন ও তার ছেলে তাফাজ্জ্ল হোসেনকে বিবাদী করা হয় । প্রকৃতপক্ষে তারা ঘটনার দিন উপস্থিত ছিল না বলে স্থানীরা দাবী করে। এদিকে আরজু বেগমের মিথ্যা মামলা থেকে রেহাই পেতে স্থানীয় পুলিশ প্রশাসন ও সচেতন লোকদের হস্তক্ষেপ কামনা করছে ভূক্তভোগী পরিবারগুলো।
