জিসান আহমেদ নান্নু ॥
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আশেক আলী খান স্কুল এন্ড কলেজের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বার্ষিক মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকালে ওই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন-অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জহির হোসেন, উম্মে হানি, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন-দশম শ্রেণির ছাত্র এখলাস হোসেন।
এ সময় আশেক আলী খান স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মুক্তার হোসেন, সহাকরী প্রধান শিক্ষক সুলতানা খানম, কলেজের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন-আশেক আলী খান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্ভদ্ধ হয়ে সু-শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা দেশ গড়ার কাজে এগিয়ে যাবে। আশেক আলী খান স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের আজকের এ বিদায় স্থায়ী বিদায় নয়, এক ধাপ থেকে আরেক ধাপে এগিয়ে যাওয়ার প্রয়াস মাত্র।
