ফরিদগঞ্জ প্রতিনিধি-
ফরিদগঞ্জ উপজেলার পূর্ব চান্দ্রা গ্রামে পানিতে ডুবে শাকিব বেপারী নামে আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুটির পিতার নাম মোঃ নজরুল বেপারী। ঘটনাটি ঘটেছে গতকাল ১২ নভেম্বর বুধবার সকালে। জানা যায়, সাকিব গতকাল সকালে বাড়ির আঙ্গিনায় খেলতে গিয়ে সে বাড়ির পাশে থাকা একটি বড় গর্তের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেকক্ষণ ধরে কাছে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সাকিবকে গর্তের পানিতে খুঁজে পায়। তাৎক্ষণিক শিশুটিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
