কাউছার আহাম্মদ রিপন-
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তৃনমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত চলমান আন্দোলন বেগবান করার প্রত্যয়ে হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের মাস ব্যাপী কর্মসূচিতে পৌরসভাধীন ১০নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়। কমিটি যথাক্রমে ১০নং ওয়ার্ড সভাপতি মো. ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মো. রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেনকে হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. কাউছার আহমেদ রিপন, সদস্য সচিব মো. শাহীন মজুমদার। অদ্য তারিখ হইতে ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. কাউছার আহমেদ মামুন, ১০নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু নাসের, সাধারণ সম্পাদক আবুল বাসার ও বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
