
মহামারী করোনায় হাইমচর উপজেলা চেয়ারম্যান, তার ভাই, পুলিশ অফিসার স্ত্রী,কন্যা, ৩ পুলিশ সদস্য, স্বাস্থ্যকর্মী ও শিক্ষকসহ ৯জন করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্যবিভাগ। আজ হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন জানান করোনা উপসর্গ দেখা দেয়ায় উল্লেখিতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে আজ আইইডিসিআর হতে রিপোর্টে ৯ জনের করোনা পজেটিভ জানা যায়। আক্রান্তরা হচ্ছেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, তার বড় ভাই সৈয়দ আহমেদ পাটওয়ারী, হাইমচর থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান এর স্ত্রী, কন্যা, পুলিশের এক এএসআই, ২ কনেষ্টেবল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সহকারী ও একজ স্কুল শিক্ষক। উপজেলা চেয়ারম্যান বূর হোসেন পাটওয়ারী জানান তার শারিরিক অবস্থা গতকালের চেয়ে আজ একটু ভাল, সুস্থ্যতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন, ডাক্তারের পরামর্শে তিনি হোম আইসোলেশনে আছেন। হাইমচর থানা অফিসার ইনচার্জ চিকিৎস্যাধীন রয়েছেন তার অসুস্থ্যতার পুর্বে তার স্ত্রী সন্তান হাইমচর অবস্থান করেন। হাইমচরে আজ নতুন করে ১ এএসআই, ২ কনেষ্টেবল আক্রান্ত হয়েছে। হাইমচর থানার ৭পুলিশ সদস্যের করোনা উপসর্গ দেখা দেয়ায় আজ তাদের নমুনা দিয়েছেন
আজ,
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দদুপুর ২:৪৯
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
