
হাজীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক আবদুল লতিফ মিয়া, কমপ্যাথ ডায়াগণস্টিক সেন্টারের মালিক এরশাদ হোসেন তালুকদার এশু এবং হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরুর বাবা ব্যবসায়ী আবদুল মান্নান বেপারিসহ বেশ কয়েকজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও সমাজকর্মী জাকির মজুমদার।
এক শোকবার্তায় তিনি মরহুমদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভাকাঙ্খিদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জাকির মজুমদার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক জানিয়ে ওইসব অভিভাবকহারা সদস্যরা যেন ধৈর্য্যের সাথে এ শোক সইতে পারেন সেজন্য মহান আল্লাহ সোবাহানাহু তাআলার কাছে প্রার্থনা করেন।
ভিন্ন ভিন্ন শোকবার্তায় তিনি উল্লেখ করেন, মরহুম আবদুল মান্নান অত্যন্ত স্বজ্জন ও প্রিয়ভাষি ছিলেন। তার প্রতিবেশি হিসেবে ছোটকাল থেকেই তার ব্যক্তিত্ব ও সুন্দর আচরণের মাধুর্য দেখেছি। যার কারণে তিনি মহল্লার সকল স্তরের মানুষের প্রিয় এবং শ্রদ্ধাভাজন ছিলেন। একই সঙ্গে তিনি মরহুম আবদুল লতিফ মিয়ার কর্ম ও জীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ৯০ এর দশকের প্রথমে হাজীগঞ্জ রয়েল মার্কেট ও রয়েল হোটেল প্রতিষ্ঠার মাধ্যমে হাজীগঞ্জ শহরের শ্রীবৃদ্ধি ও নাম-যশ-খ্যাতি এ অঞ্চলে ছড়িয়ে দিতে তার অবদান অস্বীকার্য। এছাড়া তিনি ব্যবসায়ী এরশাদ তালুকদারের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
জাকির মজুমদার প্রার্থনা জানান, মহান আল্লাহ যেন মরহুমদের সকল ভালো কাজের প্রতিদান দেন এবং তাদের জান্নাতের উঁচু মাকাম দান করেন।
একই সঙ্গে তিনি আল্লাহ সোবাহানাহু তাআলার কাছে প্রার্থনা করেন, আল্লাহ যেন আমাদের সহজ, সরল ও সঠিক পথে চলার তৌফিক দান করেন। কারণ, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি- আর তাঁর কাছেই ফিরে যেতে হবে।
আজ,
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দসন্ধ্যা ৬:২০
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
