হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল ও যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন সোহেল এর স্বাক্ষরিত এই তথ্য জানানো হয়। যুবলীগের দেয়া পরিপত্র উপজেলা আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দ সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে দেশের বর্তমান করোনা দুর্যোগে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশক্রমে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের নির্দেশক্রমে সকল ইউনিয়ন নেতৃবৃন্দকে অসহায় মানুষের পাশে সহযোগিতার জন্য নির্দেশ দেওয়া হয়। তারই মধ্যে ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের কোনো প্রকার কার্যক্রম না থাকায় উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম করার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও সাংগঠনিক কার্যক্রম থেকে নিষ্ক্রিয় থাকায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।