
নুরুল আমিন রুহুল বলেছেন, রাজধানীর সাথে মতলব তথা চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালীর বৃহৎ জনগোষ্ঠীর সাথে নিঃসন্দেহে বলা যায় এ সেতু ঢাকার সাথে অনেক দুরত্ব কমাবে এবং উপকৃত ও সুবিধা বেশি পাবে জনগণ। একটি সঠিক পরিকল্পনা কোন কাজের অর্ধেক হয়ে যাওয়া। ষাটনল থেকে আমিরাবাদ বা চাঁদপুর পর্যন্ত পর্যটন এলাকা ঘোষণা হয়েছে অনেক আগেই, সেই সাথে নদী ঘেষে টানেল নির্মাণেরও দাবী দীর্ঘদিনের অন্যদিকে একলাসপুর, হাসিমপুর নদীর পশ্চিমপারে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা ইতিমধ্যে হয়ে আছে এমনকি জায়গা অধিগ্রহণ শেষে কাজ চলছে।
তিনি আরো বলেন, এসব কিছু বিবেচনায় বৃহৎ স্বার্থে চরকালিপুর টু কালিপুর বাজার সংযোগ সেতু হলে দাউদকান্দি ব্রীজে চাপ কমবে অন্তত ৪০ শতাংশ, চট্টগ্রাম বাণিজ্য নগরীতে দেশের রপ্তানি নির্বিঘ্নে হওয়া সম্ভব এদিকে কালিপুর ষাটনল থেকে চাঁদপুর পর্যন্ত টানেল হলে মোটামুটি বেড়ি বাঁধেরও একটি সুরক্ষা নিশ্চিত হবে, অর্থনৈতিক অঞ্চলের জন্যও বড় ভূমিকা রাখবে অনায়াসে, পর্যটন এলাকাও সম্ভাবনার দাড় উন্মোচিত হবে, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী অঞ্চলের মানুষের দুরত্ব কমবে ঢাকার সাথে।
আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমানের তত্ত্বাবধানে ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান ও পরিচালনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ।
এ সময় বক্তব্য রাখেন পল্লী সড়ক সেতু নির্মাণ প্রকল্প পরিচালক মো. এবাদত আলী, বুয়েট প্রতিনিধি ড. শাহজাহান মন্ডল, ড. সুজিত কুমার বালা, চাঁদপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, সদস্য রাধেশ্যাম সাহা, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, আওয়ামী লীগ নেতা গাজী মুক্তার হোসেন, ষাটনল ইউনিয়ন চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, বাগান বাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মো. নান্নু মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন পেরু, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর জজকোর্টের এপিপি অ্যাড. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রকৌশলী জামাল হোসেন নাহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আকতার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে সেতু নির্মাণের বিভিন্ন কারিগরী ও সুবিধার কথা তুলে ধরেন বক্তারা।
আজ,
রবিবার , ৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দরাত ১১:৩৭
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
