সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আবুল হাসনাত শিমু নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহত শিমু সিলেট নগরীর ১৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
সোমবার বিকাল ৪টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত হন শিমু। তবে তার ঘনিষ্ঠদের দাবি সংঘর্ষ থামাতে গিয়েই নিহত হন শিমু।
পুলিশ জানায়, বিকালে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোর্ট পয়েন্ট এলাকায় মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলে আধিপত্য নিয়ে সংঘর্ষ শুরু হলে ছুরিকাঘাতে গুরুতর আহত হন শিমু। সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পর শিমু মারা যান।

