ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জের গল্লাক কেন্দ্রে গত বৃহস্পতিবার ইংরেজি ১ম পত্রের পরীক্ষা শেষে মোঃ কাউছার আলম নামের এক শিক্ষককে পরীক্ষার্থীরা নকল করতে না পারায় লাঞ্ছিত করে। এই বিষয়ে লাঞ্চিত মূলপাড়া কারিগরী কলেজের ওই শিক্ষক মোঃ কাউছার জানান, আমি গল্লাক কেন্দ্রের ৮নং কক্ষে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন কালিন নকল করতে আমি বাঁধা দেওয়ায় পরীক্ষা শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে ওই কক্ষের পরীক্ষার্থীরা আমাকে লাঞ্চিত করে মোটর সাইকেল ভাংচুর করে। এ বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও গল্লাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম চৌধুরী জানান, পরীক্ষা শেষে কাজে ব্যস্থ ছিলাম। তখন কি হয়েছে জানিনা। তবে এবিষয়ে আপনি ৫নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল পাটওয়ারীর সাথে কথা বলেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, বিষয়টি তিনি জেনেছেন। থানার ওসিকে অভিযোগের ভিক্তিতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
