আমার কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জ উপজেলা কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী স্বর্র্ণকলি কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সিরাজ-উন-নবী, বিদ্যালয়ের শিক্ষক মো. রনি পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিদ্যালয় অভিভাবক কমিটির সদস্য মো. শাহ্জাহান তালুকদার, অনুষ্ঠানে সারা দিন ব্যাপী ক্রীড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীসহ সকল ছাত্র-ছাত্রীদের শান্তনা পুরস্কার ও অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে আকর্ষণীয় র্যাপেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়।
