চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুরে সরকারি সম্পত্তি দখলের মহৎসব চলছে। তা এখনি রোধ করা না গেলে তা মহামারি আকারে রুপ নিবে বলে দাবী করেন ড. শামছুল হক ভূইয়া এমপি। তিনি গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা সম্মনয় সভায় আরো বলেন, এ জন্য সংশ্লিষ্ঠ দপ্তরের দায়িত্ব হচ্ছে দখলদারের কাছ থেকে এখনি তা উদ্ধারের প্রক্রিয়া শুরু করা। তা করতে না পারলে ভবিষৎতে এ সমস্পত্তি উদ্ধার করা কঠিন হয়ে যাবে। পাশাপাশি অবৈধ দখলের জন্য অনেকেই উৎসাহী হয়ে উঠবে।
তিনি উল্লেখ করেন, রাস্তার পাশের খাল, ডোবা নালা, বিভিন্ন পরিত্যক্ত ভরাট ভূমি ও ডাকাতিয়ার দু’পাড়সহ বেশ কিছু এলাকার সরকারি জমি দখল প্রক্রিয়া চালাচ্ছে দখলদাররা।
জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আবদুল্লার সঞ্চালনায় সভায় উল্লেখ করা হয়, শহরের ট্রাক ঘাট এলাকায় রাস্তা দখল করে ইট-বালু ব্যবসা অব্যাহত থাকলেও কিছুটি নিয়ন্ত্রিত ছিল। বর্তমানে ব্যবসায়িরা বেপরওয়া হয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে আসছে। শীঘ্র্ই তা রোধ করতে অভিযান পরিচালনা করা হবে।
শহরের যানজট প্রসঙ্গে সভায় জানানো হয়, রাস্তার পাশের ফুটপাতে অবৈধ দোকন পাট ও যানবাহন পার্কিং-এর কারনে শহরে বর্তমানে ব্যপকভাবে যানজট বৃদ্ধি পেয়েছে। যানজট নিরসনে প্রয়োজনীয় অভিযানসহ পদক্ষেপ গ্রহন করা হবে বলে সভায় জানানো হয়।
মাদক প্রসঙ্গে সভায় উল্লেখ করা হয়, আইন-শৃঙ্খলা বাহীনির হাতে প্রায় বড় ধরনের মাদকের চালান ধরা পরছে। ফলে প্রমান হচ্ছে মাদক ব্যবসায়ীরা চাঁদপুরকে পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। জনগনের সহযোগিতা অব্যাহত থাকলে মাদক নিমূর্লে সংশ্লিষ্ঠ আইন-শৃঙ্খলা বাহীনি সফল হবে।
এছাড়াও জেলায় কোন প্রকার নাশকতা না ঘটতে পারে তার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখা হবে। ফরমালিন বিরোধী অভিযান জোরদারের পাশাপাশি ভেজাল খদ্য সরবরাহকারীদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।
সভায় জানানো হয়েছে, চলমান অবরোধ ও হরতালে মহল বিশেষ আইন-শৃংঙ্খলার অবনতি ঘটাতে তরুন ও শিশু কিশোরদের ব্যবহার করছে। এ জন্য জনসচেতনা বৃদ্ধির জন্য ও শিশু কিশোরদের নিয়ন্ত্রিন করার জন্য অভিভাবকদের সচেতন করতে জেলা ইসলামিক ফাউন্ডেশন জেলার ৬শ’ ৫০টি মসজিদে চিঠি প্রেরণ করবে। যার মাধ্যমে জুমার খুদবার পূর্বে ইমাম সাহেবরা নাশকতারোধে সকলের সহযোগিতা অব্যাহত রাখতে সহযোগিতা কামনা করবে।
সভায় উল্লেখ করা হয় জেলায় ব্যপকহারে বৃদ্ধি পেয়েছে কওমি ও নুরানী মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কম হলেও তাদের কার্যক্রম পরিচালনা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। তাদের কারা অর্থের যোগান দিচ্ছে ও পরিচালনায় সহযোগিতা করছে তা মনিটরিং করার জন্য সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এ প্রসঙ্গে জেলা আ’লীগের জেলা সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারি দুলাল জানান, পাশ^বর্তী জেলার বর্ডার এলাকা হতে বেশ কিছু ধমান্ধ লোকজন এসে জেলার প্রত্যন্ত অঞ্চলে বাড়ি ভাড়া নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলছে। ফলে এদের আয়ের উৎস খুজে বের করতে হবে।
এছাড়ও সভায় উল্লেখ করা হয়েছে, জেলার বিভিন্ন স্কুল, কলেজ এলাকায় ইভটিজিংরোধে জনগননের কাছ থেকে আরো সহযোগিতা প্রয়োজন বলে আইন-শৃঙ্খলা বাহীনির পক্ষ থেকে জানানো হয়।
অপরদিকে নদী পথে নৌ-যান ও সড়ক পথের যানবাহনগুলোতে দ্রুত আগুন নিয়ন্ত্রনের জন্য প্রয়োজনীয় নির্বাপক রাখতে নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া রেলওয়ে, তেলের ডিপো, লরি, বিদ্যুত স্থাপনা কেন্দ্রগুলো নিরাপদ রাখতে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানগুলো নিজদের নিরাপত্তায় জোরদার ভূমিকা রাখতে নির্দেশ প্রদান করা হয়। এছাড়া আদালত চত্ত্বেরে নিরাপত্তা জোরদার করতে নির্দেশ প্রদান করা হয়।
আসছে মার্চ-এপ্রিলে মেঘনায় ইলিশ মাছ রক্ষায় অভায়শ্রম চলাকালীন সময়ে কোন প্রকার কারেন্ট জাল চাঁদপুরের কোথাও বিক্রয় ও বিপনন করা যাবেনা। এছাড়া পুরান বাজার জাল ব্যবসা এলাকায় মাইকিং করে ব্যবসায়ীদের সর্তক করে দেয়া হবে বলে সভায় জানানো হয়।
ইলিশ ও জাটকা রক্ষায় মতলবের একলাস পুরের মেঘনা নদীতে অস্থায়ী কোর্স্টঘাট স্ট্রেশন স্থাপন করা হয়েছে। এছাড়া দু’একদিনের মধ্যে হাইমচরের মেঘনা নদীতে আরেকটি অস্থায়ী কোস্টগার্ড স্ট্রেশন স্থাপন করা হবে বলে জানান চাঁদপুর কোর্স্টগার্ড স্টেশন কমান্ডার লে. হাবিবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার আমির জাফর, চাঁসক অধ্যক্ষ ড. এ এস এম দেলওয়ার হোসেন, চাঁসমক অধ্যক্ষ মো. আবদুল মতিন মিয়া, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদুরুন নাহার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ড. প্রদীপ কুমার দত্ত, নৌ পুলিশের এএসপি বিএম নুরুজ্জামান, জেলা মগুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক মো. আনওয়ারুল হক, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারি প্রমুখ।
