……. সিনিয়র জেলা ও দায়রা জজ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা চাঁদপুর শাখার চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম বলেছেন, ধনী-গরীব সহ সমাজের প্রতিটি মানুষ সমানভাবে আইনের আশ্রয় লাভের অধিকার ভোগ করার দাবিদার। সংধিানের আলোকে বর্তমান সরকার আইনগত সহায়তা প্রদান সংস্থা গঠনের মাধ্যমে আর্থিকভাবে অস্বচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ জনগণকে আইনী সহায়তা দিয়ে যাচ্ছে।
গতকাল বুধবার চাঁদপুর জেলা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাসিক সভায় এসব কথা বলেন। সভার পূর্বাহ্নে চাঁদপুর জজ আদালতে নবাগত অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুনাভ চক্রবর্তী, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আতোয়ার রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমীর আব্দুল্লাহকে পরিচয় করিয়ে দেন। সভার কার্যক্রম শুরু হলে পূর্ববর্তী অর্থাৎ ১২২ ও ১২৩ তম সভায় কার্যবিবরণী অনুমোদন করা হয়। ১২৪ তম সভায় ১৪টি আবেদন নিয়ে বিস্তারিত আলোচনাক্রমে লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবিদের মাঝে বণ্টন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেল সুপার মোঃ আব্দুল্লাহ আল-মামুন, নবাগত সহকারী পুলিশ সুপার সদর সার্কেল, নবনির্বাচিত বারের সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া, পিপি অ্যাডঃ মোঃ আমান উল্লাহ, জিপি অ্যাডঃ রুহুল আমিন সরকার, সাধারণ সম্পাদক, বিশেষ পিপি হাবিবুল ইসলাম তালুকদার, ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, বর্তমান সভাপতি মোঃ শহীদ পাটওয়ারী সহ আরো অনেকে।
জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার সভা শেষ হবার পর প্যারালিগ্যাল এইড এর এক সভা একই স্থানে অনুষ্ঠিত হয়। এতে এ সংগঠনের বিস্তারিত কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন জেল সুপার আব্দুল্লাহ-আল-মামুন ও সংস্থার ৩ জন সদস্য। এ সভায় ১২ জন কারাবন্দীকে জামিনে মুক্তি, ৫ জন কারাবন্দীকে মামলা হতে অব্যাহতি পেতে সহায়তা প্রদান করার কথা জানানো হয়। এছাড়া কারা বন্ধীদের তলবমতে অর্থাৎ যাদের হাজত পরোয়ানাতে মামলার পরবর্তী তারিখ উল্লেখ নেই এমন ৭ জন কারাবন্দীর বিষয়ে বিস্তারিত আলোচনা করে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিচার বিভাগের সকল ধরনের বিচারকগণ সহ বিভিন্ন এনজিও এবং সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
