যারা মিছিলে আসেন নাই, তারা আওয়ামীলীগে থাকলেও শান্তি প্রিয় নয় ॥
——- মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম
মোঃ মাহবুব আলম ॥ ১৪ দলীয় মহা-জোটের ঘোষিত শান্তি মিছিল গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩ টায় মেহের উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শান্তি মিছিলটি শুরু হয়ে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, স্বাধীনতা বিরোধী চক্র হরতাল অবরোধ দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করছে। বিগত ১ বছরে দেশে অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নের গতি দেখে তারা হিংসাত্বক কর্মকান্ড শুরু করেছে। ২০ দলীয় জোটের কোন ক্ষতি নেই, ক্ষতি হচ্ছে এ দেশের কৃষক, শ্রমীক ও সাধারণ মানুষের। আমরা অশান্তি সৃষ্টি করতে চাই না। তাই শান্তি মিছিলের মধ্য দিয়ে জনগণকে জানিয়ে দিতে চাই, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে এগিয়ে যাবো। জনগণ শান্তির পক্ষে – অশান্তির বিপক্ষে জননেত্রী শেখ হাসিনাকে জানিয়ে দিবো শাহরাস্তিবাসী আপনার পক্ষে রয়েছে।
তিনি বলেন, অদ্য দলের যারা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করছে, আমরা তাদেরও ধন্যবাদ জানাই। তিনি দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, যারা সভানেত্রীর ডাকে তার কর্মসূচীতে আসেনি, তারা আওয়ামীলীগে থাকলেও শান্তি প্রিয় নয়। আমি দলের সভানেত্রীকে এ বিষয়ে অবহিত করবো।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেলের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য উপজেলা আওয়ামীলীগের উন্নয়ন কমিটির আহবায়ক হাজী আব্দুল লতিফ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাইনুদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, যুগ্ম-আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, পৌর যুবলীগের আহবায়ক শাহ মোঃ এনামুল হক কমল, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন পাটওয়ারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক কাউন্সিলর বাহার উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান মোল্লা, উপজেলা শ্রমীক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা তরুণলীগের আহবায়ক তুষার চৌধুরী রাসেল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার হোসেন, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটওয়ারী, মেহের উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম, মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউ.পি চেয়ারম্যান সফি আহমেদ মিন্টু, রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন মুশু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজান, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান মানিক, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল হক নূরু, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
