আমার কন্ঠ রিপোর্ট ঃ
সমাজে যে সকল অপরাধী রয়েছে পুলিশ এদেরকে চিহ্নিত করতে সক্ষম হচ্ছে শুধুমাত্র পুলিশের সাথে জনগণের সমন্বয় থাকায়। যদি এলাকার জনগণের সাথে পুলিশের সমন্বয় না থাকতো তা’হলে এ বড় সফলতা পুলিশ পেতো না। এর দাবিদার শুধু পুলিশ নয়, সচেতন জনগণেরও। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং এর ওয়ার্ড থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে জনগণ সহযোগিতা করলে ওই সকল অপরাধী সমাজে আর বিস্তার করবে না। তাই আসুন সমাজে যে সকল অপরাধী রয়েছে সকলে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে নিধন করি। তা’হলেই সমাজে অপরাধীরা মুখ দেখাতে পারবে না।
শুক্রবার ২০ ফেব্র“য়ারি বিকাল সাড়ে ৪টায় হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর আয়োজনে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন সিনিয়র এএসপি সার্কেল আব্দুল হানিফ।
১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. ফজলুল হক সওদাগরের সভাপতিত্বে এবং শহর আওয়ামী যুবলীগের যুগ্মআহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মো. শাহ্আলম, উপ-পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. আলী আশ্রাফ দুলাল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আশফাকুল আলম চৌধুরী, পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি আহসান হাবিব অরুন, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের ইসলামী বিভাগের প্রভাষক মো. লেয়াকত হোসেন, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মুন্সী, সহ-সভাপতি আবদুল মান্নান, বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল খায়ের মজুমদার, ২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম, মো. আমির হোসেন বকাউল ও হুমায়ুন কবির প্রমূখ।
