কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক আঃ ছাত্তার পাটওয়ারীর গ্রেফতারের প্রতিবাদে
চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর জেলার কৃতি সন্তান ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আঃ সাত্তার পাটওয়ারীর গ্রেফতারের প্রতিবাদে ১১ ফেব্র“য়ারি চাঁদপুর জেলার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্র“য়ারি সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আঃ সাত্তার পাটওয়ারীর গ্রেফতারের প্রতিবাদে ও হরতাল সমর্থনে সকালে চাঁদপুর সরকারী কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়।
ছবি- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আঃ সাত্তার পাটওয়ারীর গ্রেফতারের প্রতিবাদে ও হরতাল সমর্থনে চাঁদপুর সরকারী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল
