চাঁদপুর প্রতিনিধি ঃ
চাঁদপুরে স্বরলিপি নাট্যদলের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৮ এবং ২৯ জানুয়ারি দু’দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্বরলিপি নাট্যদল আয়োজিত ব্যতিক্রমধর্মী নাট্য ও সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করছে চাঁদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উৎসবে দেখা মিলেছে সু-মধুর কণ্ঠের অধিকারী প্রতিভাবান কয়েক জন শ্রমজীবী নতুন মুখের।
দু’দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুরে ৮ গুনিজনকে সংবর্ধনা সহ অনুষ্ঠিত হয় বিভিন্ন পেশার মাটি ও মানুষের অন্বেষণে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, দৈনিক ইলশেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক বিএম হান্নান, চতুরঙ্গের মহাসচিব হারুন-আল-রশিদ, সাংবাদিক শরীফ চৌধুরী, মেঘনাবার্তার সম্পাদক ও প্রকাশক আবদুল আউয়াল রুবেল, সাপ্তাহিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক কে এম মাসুদ প্রমুখ।
আলোচনা শেষে রাতে মঞ্চস্থ হয় নাটক তিনটি আপেল। চাঁদপুরের উদীয়মান নাট্যকার জসীম মেহেদীর রচনায় ও এমআর ইসলাম বাবুর নির্দেশনায় তিনটি আপেল নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন স্বরলিপি নাট্যদলের সদস্যরা।
উৎসবের ২য় দিন ২৯ জানুয়ারি বৃহস্পতিবার একইভাবে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় অতিথিদের সংবর্ধনা অনুষ্ঠান। তারপর মাটি ও মানুষদের নিয়ে বিচিত্রা অনুষ্ঠান। গুনীজনদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক পরিবেশনের মধ্য দিয়ে সফল সমাপ্তি হয়।
