চাঁদপুরে দূর্যোগ পূনর্বাসন ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
চাঁদপুর প্রতিনিধি
হরতাল অবরোধ দিয়ে খালেদা জিয়া ১৬ কোটি মানুষকে কষ্ট দিচ্ছে, তাই তাকেও কষ্ট পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন দূর্যোগ পুর্ণবাসন ও ত্রাণমন্ত্রী মোফাজজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণে পল্লীবিদ্যুতের সাব-স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি আরো বলেন, তিনি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছেন। বিদেশী কোনো কোনো লোক আসুক এ দেশে তা তিনি বন্ধ করে দিয়েছেন। ইসলামী সমমনা দেশ বাংলাদেশ। অথচ তিনি বিশ্ব ইজতেমা করতে দেয় না। বিশ্বের মুসলমানদের আসতে দেয় না। মেট্রিক পরীক্ষা শুরু অথচ তিনি হরতাল অবরোধ পরীক্ষার্থীসহ সাধারণ মানুষদের জিম্মি করে রেখেছে। যারা এ ধরণের কর্মকান্ড চালায়, আমি মনে করি এটাই তাদের প্রাপ্য।
মন্ত্রী বলেন, আমরা বহি:বিশ্বের প্রেসক্রিপশানে চলি না। আমাদের বিদেশী বন্ধু আছে তবে প্রভু নেই। বিদেশিদের সাথে আমাদের সু-সম্পর্ক আছে এবং ভষিষ্যতেও বজায় থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল্লাহ নুরী, চাঁদপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানাজার আবু ইউসুফ, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ সিরাজুল ইসলাম তালুকদার প্রমূখ।
