চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ডাকাতিয়া নদীর পাড় সংলগ্ন গাছতলায় এলাকা থেকে সোমবার সকাল সাড়ে ১১টায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ । শিশুটির পরিচয় জানা যায়নি। চাঁদপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, গাছতলায় এলাকায় স্থানীয় লোকজন নবজাতকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে ।
