হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী ক্লাস উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৫ জানুয়ারী সকাল ১০টায় বিদ্যালয় মাঠে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হাজীগঞ্জ শহর আওয়ামীলীগের সভাপতি মাহবুব-উল-আলম লিপন। অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অভিভাবক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. সেলিম মিয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবদলের সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. মজিবুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আকতার, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, ফেরদৌস আকতার, রোকসানা আকতার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে শায়কা দিপ্তি।
