নিজস্ব প্রতিনিধি ॥
হাজীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশ, আধুনিক হাজীগঞ্জের রূপকার, বিশিষ্ট শিক্ষাবিদ, হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষ ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী ড. মো. আলমগীর কবির পাটওয়ারীকে দৈনিক মেঘনাবার্তার প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেল সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দৈনিক মেঘনাবার্তার নতুন অফিসে সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন।
এ সময় সম্মাননা স্মারক প্রদান করেন মেঘনাবার্তা’র প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেল, দৈনিক মেঘনাবার্তা, দৈনিক আমাদের কুমিল্লা ও সাপ্তাহিক আমার কণ্ঠের নিজস্ব প্রতিনিধি মো. সাইফুল ইসলাম। দৈনিক ইলশেপাড়, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার প্রতিনিধিসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধিগণ সম্মাননা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
