
আমার কণ্ঠ িরেপার্ট
চাঁদপুর মডেল থানায় ওপেন হাউজ ডে গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। তিনি তাঁর বক্তব্যে বলেন, সারা দেশে জঙ্গিরা এক অস্থিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। সে সুযোগ তাদের দেয়া হবেনা। যার জীবনের মায়া নাই। তাকে আপনি কিভাবে ঠেকাবেন। তাদের বিরুদ্ধে আমাদের শক্তি আছে। মনোবল আছে। আমাদের পাশে জনগণ আছে। আরো আছে কমিউনিটি পুলিশ। আমরা এদের বিরুদ্ধে অবশ্যই সফল হবো। তিনি আরো বলেন, আমরা প্রত্যেকেই প্রত্যকের নিরাপত্তার জন্য সচেতন থাকতে হবে। আমার পাশের ঘরে কি হচ্ছে এ ব্যপারেও আমাকে সজাগ থাকতে হবে। আমরা সবাই যদি সজাগ থাকি তাহলে তারা কিভাবে সফল হবে। নিজ নিজ এলাকায় নিরাপত্তা বজায় রাখতে সকলে মিলে ঐক্যবদ্ধ কাজ করি। তাহলেই জঙ্গিরা ও মাদক সেবিরা মাথাচাড়া উঠতে পারবেনা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহাদাত, সাবেক সাভাপতি ডাঃ এসএম সহিদ উল্লাহ, চাঁদপুুর পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি সালাহ উদ্দিন আহমেদ জিন্নাহ প্রমুখ।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ অলির সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় আইনশৃঙ্খলা বিষয়ে মতামত ব্যক্ত করেন চাঁদপুুর পৌর কাউন্সিলর মোঃ নাছির চোকদার, ডিএম শাহজাহান, মোঃ মাইনুল পাটওয়ারী, মোঃ শাহ্ আলম, নারী কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, অঞ্চল-১ এর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজি, অঞ্চল-৬ এর প্রচার সম্পাদক মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী, অঞ্চল-১০ এর মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন, মোঃ জল কাদির ও শাহানারা বেগম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ জাকির হোসন মৃধা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষা নিবিস) মোঃ রবিউল, ফয়েজ আহমদ ও জাবেদ, কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন মাঝী, আবদুল মালেক বেপারী, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, চাঁদপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর কমিটির সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের পরিচালক রোটাঃ মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদ, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন অঞ্চল সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন সভাপতি ও সধারণ সম্পাদকগণ।
প্রধান অতিথি পুলিশ সুপার তাঁর বক্তব্য আরো বলেন, প্রত্যেক মহল্লায় কমিউনিটি পুলিশিংয়ের উঠোন বৈঠক অব্যাহত থাকবে। আর যারা প্রকৃত বাড়িওয়ালা তাদের ব্যাপারে আমাদের কেনো মাথা ব্যাথা নেই। আমরা চাই ভাড়াটিয়ারা সঠিক তথ্য দিয়ে থাকুক। তারা যদি তথ্য গোপন রাখে তাহলে পুলিশকে অবগত করুণ। প্রয়োজনে ভাড়াটিয়ার কাছ থেকে পুলিশ ক্লিলিয়ারেন্স নিবেন। জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
