“হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার।
০৮/০৩/২০২৬খ্রিঃ তারিখ হাজীগঞ্জ থানায় কর্মরত পিএসআই (নিঃ)/সৌরভ হাদী তাহার সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানা এলাকায় রাত্রী কালীন কিলো ৬ ডিউটি করা কালে হাজীগঞ্জ থানার ডিউটি অফিসার এর মাধ্যমে সংবাদ পান যে, হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ পৌরসভাস্থ মকিমাবাদ সাকিনে এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সী লিঃ কুরিয়ার সার্ভিস অফিস কক্ষের ভিতরে বিপুল পরিমানে মাদক পার্সেল পাওয়া গেছে। উক্ত সংবাদের ভিত্তিতে পিএসআই (নিঃ)/সৌরভ হাদী তাহার সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানা এলাকায় রাত্রী কালীন গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) নূরমোহাম্মদ তাহার সঙ্গীয় ফোর্সসহ থানাধীন হাজীগঞ্জ পৌরসভাস্থ মকিমাবাদ সাকিনে এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সী লিঃ কুরিয়ার সার্ভিস অফিস কক্ষের ভিতরে যাইয়া এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সী লিঃ কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ থানা পুলিশ কে DHL লেখা বাদামী রংয়ের বক্স প্রদর্শণ করেন। অতঃপর পিএসআই/ সৌরভ হাদী, এসআই (নিঃ)/নূরমোহাম্মদ সঙ্গীয় ফোর্সদের সহযোগীতায় পার্সেল বক্স খুলিয়া বক্সের ভিতর হইতে ক) ০৯ (নয়) প্যাকেট গাঁজা, যাহার প্রতিটি প্যাকেট ফুয়েল পেপার দ্বারা মোড়ানো পলিপ্যাকের ভিতরে রক্ষিত ছিলো, তন্মধ্যে ০২ কেজি ওজনের ০৫টি পলি প্যাক, ০২ কেজি ৫০০ গ্রাম ওজনের ০২ টি পলি প্যাক, ০২ কেজি ১০০ গ্রাম ওজনের ০১ টি পলি প্যাক, ০২ কেজি ৪০০ গ্রাম ওজনের ০১ টি পলি প্যাক সর্বমোট ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান ৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার) টাকা, খ) ০২ (দুই) পাতা Oral Fresh Brush যাহার প্রতিটিতে ১২ (বার) টি করে ব্রাশ আছে, গ) দুই বোতল ফুড কেয়ার ওটস, ঘ) ১২ টি কিচেন ক্লিনার, যাহার গায়ে ইংরেজীতে Kitchen Cleaner Magpow Scourer, ঙ) এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সী লিঃ এর ০১টি কার্বন কপি বুকিং মেমো, যাহার গায়ে প্রাপক পাখি স্টোর, বরিশাল, প্রেরকের নাম মায়ের দোয়া, এন্টারপ্রাইজ, হাজীগঞ্জ, চাঁদপুর লেখা আছে, চ) মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর ক্যাশ মেমো, ছ) একটি বাদামী রংয়ের বক্স, যাহার গায়ে ইংরেজীতে DHL লেখা আছে উদ্ধার পূর্বক ০৯/০৩/২০২৬ইং তারিখ রাত ০১.২৫ ঘটিকার সময় পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সী লিঃ কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ০৮/০৩/২০২৬ইং তারিখ দুপুর অনুমান ১২.১০ ঘটিকার সময় অজ্ঞাত নামা একজন ব্যক্তি একটি বাদামী রংয়ের বক্স ভর্তি পার্সেল নিয়ে আসেন। বক্সের গায়ে ইংরেজীতে DHL লেখা আছে। পরবর্তীতে পার্সেল প্রেরক মায়ের দোয়া, হাজীগঞ্জ, চাঁদপুর, এর অজ্ঞাত নামা ব্যক্তি পার্সেল প্রাপক পাখি ষ্টোর, বরিশাল এর অজ্ঞাত নামা ব্যক্তির নিকট ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা দিয়ে বুকিং করে যান। কর্তৃপক্ষ জানান যে, রাত অনুমান ২৩.১০ ঘটিকায় মায়ের দোয়া, হাজীগঞ্জ, চাঁদপুর এর পার্সেল বক্সটি গাড়ীতে উঠানোর সময় বক্সের ভিতরে অবৈধ কিছু আছে মর্মে তাহাদের নিকট সন্দেহ হয়। অতঃপর থানা পুলিশ কে সংবাদ প্রদান করেন।
উক্ত ঘটনায় পিএসআই সৌরভ হাদী উদ্ধারকৃত গাঁজা (মাদক দ্রব্য) থানায় আনিয়া অজ্ঞাত নামা ২/৩ জন আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। বাদীর এজাহার প্রাপ্তি স্বাপেক্ষে হাজীগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ-০৯/০৩/২০২৬ইং, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১৯(গ)/৪১ রুজু করা হয়েছে। মামলা টি এসআই (নিঃ) নূরমোহাম্মদ তদন্ত করিবেন।

