আমার কন্ঠ রিপোর্ট ॥
হাজীগঞ্জ থানা পুলিশের সফল অফিযানে ৫২ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। বৃহষ্পতিবার অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা আব্দুল মান্নান এর নেতৃত্বে উপজেলা এবং শহরের বিভিন্ন স্থানে এ ব্লক রেইড পরিচালনা করা হয়। উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নে ব্লক রেইড পরিচালনাকালে তারাপাল্লা গ্রামের তাজুল ইসলামের ছেলে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনকে ৫২ পিস ইয়াবাসহ আটক করে থানা পুলিশের এসআই-মোঃ জয়নাল আবেদীন এর নেতৃত্বে এএসআই রনি বড়ুয়া, জহিরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। তারাপাল্লা কলস্টোরের পাশের বাড়ি থেকে ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এছাড়াও সন্ধ্যার পর হাজীগঞ্জ রেল ষ্টেশন সংলগ্ন এলাকার পরিত্যক্ত দালান, ষ্টেশনের প্লাটফম ও আন্তঃনগর ট্রেন থেকে নেমে যাওয়া যাত্রীদের ব্যাগ ও দেহ তল্লাশি করে পুলিশ। ৬নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন ছাত্রাবাস ও ম্যাচে অভিযান পরিচালনা করার হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাং জাবেদুল ইসলাম বলেন, এসপি স্যারের নিদের্শে মাদক, সন্ত্রাস ও জঙ্গি দমনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। একজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
