হাজীগঞ্জ অন্ধ কল্যাণ ট্রাস্টের কার্যকরি পরিষদ গঠন
মো. সাইফুল ইসলাম, হাজীগঞ্জ ॥
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই শ্লে¬াগান সামনে রেখে আত্ম মানবতার সেবায় অন্ধদের পৃষ্ঠপোষকতা ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করতে সহযোগি সংগঠন হিসেবে অন্ধ কল্যাণ ট্রাস্টের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার বিকাল ৩টায় হাজীগঞ্জ নিউ এশিয়া রিয়েল এস্টেট অফিসে ও হাজীগঞ্জ অন্ধ কল্যাণ ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে কমিটি ঘোষনা করা হয়।
এতে বিশিষ্ট সমাজসেবক আলাহাজ্ব মো. জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং আলহাজ্ব ইকবাল ভূঁইয়াকে সাধারণ সম্পাদক ও মো. সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়। এছাড়া আলহাজ্ব লায়ন কাজী আলমগীর সহ-সভাপতি, শেখ তোফায়েল আহমেদ সহ-সভাপতি, জহিরুল ইসলাম লিটন যুগ্ম সম্পাদক, এস.এম চিশ্তী সহ-যুগ্ম সম্পাদক, কাজী হারুন সহ-যুগ্ম সম্পাদক, জুয়েল পাটওয়ারী সহ সাংগঠনিক, আলহাজ্ব জিএম ইমাম হোসেন ইমন অর্থ সম্পাদক এবং কাজী মোরশেদকে শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, হাজীগঞ্জে অন্ধ কল্যাণ ট্রাস্টের ৬১ সদস্য বিশিষ্ট সমিতির সদস্যদের সামাজিক ভাবে তাদের সার্বিক সহযোগিতার জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।
