হাজীগঞ্জ প্রতিনিধি,
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ বাজারের পূর্ব ব্রিজ সংলগ্নে পিকআপ ভ্যান ও অটোচালিত সিএনজি সংঘর্ষে তৌহিদুল ইসলাম (৪০) নিহত হয়েছে। তিনি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার জয়পুরা এসআরএমএস উচ্চ বিদ্যালয় ভোকেশনাল এন্ড কলেজের শিক্ষক। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। খবর পেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাজীগঞ্জ থানা ঘেরাও করে। উত্তেজিত শিক্ষার্থীর গাড়িও দোকান ভাংচুর করে। এরিপোট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা এঘটনার সুষ্ঠু বিচার দাবিতে থানার আশপাশ ঘিরে রেখেছে।
সোমবার সকাল সাড়ে এগারটায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজি চালকও আহত হয়। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এদিকে পিকআপভ্যান পালিয়ে গেলেও সিএনজিটি জব্দ করা হয়।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন রনি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে নিভৃত করা হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু সমাধান দিতে ঐ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পরিবারের সদস্যদের নিয়ে সমাধান করা হবে।
