
হাজীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমিনুল ইসলাম ভূঁইয়া নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
উপজেলার ৪ নং কলচোঁ ইউনিয়নের রামপুর ভূঁইয়া বাড়ীর বাসিন্দা আমিনুল ইসলাম গত কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। ঞবুধবার দিবাগত রাতে নিজ বাড়ীতে তিনি মারা যান।
গত ২৮ মে তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন- ‘এই প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলাম। সবাই দোয়া করবেন প্লীজ। আমি কিন্তু দুর্বল।’
বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আমিনুল ইসলাম উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হন। পরে নানাহ ধরনের হতাশা ও অবহেলার কারণে তিনি বিএনপির রাজনীতি ছেড়ে ইউনিয়ন আওয়ামী লীগে যোগ দেন।
এর আগে তিনি হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
আজ,
বুধবার , ১৮ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দসকাল ৬:২০
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
