আমার কণ্ঠ রিপোর্ট
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের তার নিজস্ব বাসভবনের সামনে কারা নির্যাতিত,মামলা জড়িত নেতাকর্মীদের সম্মানে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে নির্যাতিত নেতাকর্মীদের রাজনৈতিক মামলা ও নির্যাতন এবং কয়েক হাজার নেতাকর্মীর বাড়ী ছাড়ার করুন কাহিনী শুনে ইঞ্জিনিয়ার মমিনুল হক নিজে কাদঁলেন এবং উপস্থিত সকল নেতাকর্মীদের কে কাদাঁলেন। তিনি বক্তব্যর শুরুতে বলেন প্রতিদিন আমার মাথায় তিন টি বিষয় গুরপাক খায়। প্রথম হাজীগঞ্জ শাহরাস্তির বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে পরিমান মামলা আছে তা কিভাবে মোকাবেলা করবো। ২য় আন্দোলন সংগ্রামে এনামসহ যে সকল নেতাকর্মীরা আক্রান্ত বা তিগ্রস্ত হয়েছে তাদেরকে কি দিয়ে শান্তনা দিবো। ৩য় রাজনৈতিক অত্যাচারে যে সকল নেতাকর্মী মৃত্যু বরণ করছে তাদের পরিবার কে কি দিয়ে শান্তনা দিবো। এ তিন বিষয় বলতে গিয়ে তিনি দু চোখের পানি ধরে রাখতে পারেননি। তার চোখে পানি দেখে উপস্থিত সবাইর একই দু চোখের পানি ধরে রাখতে পারেনি।
চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী পরিষদের সদস্য, হাজীগঞ্জ-শহারাস্তি আসনে ধানের শীষ প্রতীকের কর্ণধার লায়ন ইঞ্জি.মমিনুল হক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন , মামলা হামলা থেকে বাচঁতে হলে আগামি নির্বাচনে বিএনপি তথা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তা না হলে চলমান রাজনৈতিক মামলাগুলো সাজা হয়ে যাবে। তাই যে কোন মূল্যে বেগম জিয়াকে মতায় আনতে হবে। তিনি বলেন আমার এক বৃন্দ সম্পদ থাকতে আমি দলের সকল নেতাকর্মীদের পাশে থাকবো। আমার এমপি হওয়ার ইচ্ছে নেই। কিন্তু দলের কর্মী হয়ে দলের জন্য কাজ করে যাবো।
তিনি বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের তার নিজস্ব বাসভবনের সামনে কারা নির্যাতিত,মামলা জড়িত নেতাকর্মীদের সম্মানে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি হাজার হাজার নেতাকর্মীর সামনে বলেন, গত এক যুগের উপরে আমি ব্যক্তিগত অর্থ বিএনপি তথা সহযোগি সকল সংগঠনের নেতাকর্মীদের মামলা হামলায় সহযোগিতা করে আসছি। আগামি দিনেও হাল ছাড়বো না। আমার কাছে এক টাকা থাকা পর্যন্ত দলের নেতাকর্মীদের পেছনে অর্থ খরচ করে যাবো।তবে দুই পায় দুই দিকে দিয়ে রাজনৈতি করবেন না। আপনাদের ভয় পাওয়ার কোন কারন নেই। আমি আপনাদেরকে মাঠে রেখে চরের মত পালিয়ে যাওয়ার মত নেতা নই। আমার রক্ত বিন্দু দিয়ে হলেও আগামি দিনে আপনাদের সাথে নিয়ে বেগম জিয়াকে এ আ্সন ফিরে দেবো।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক মহন চৌধুরীর সভাপতিত্বে হাজীগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু নাফের শাহ্ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান শফরী, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মানিক হোসেন মানিক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন মোল্লা, সহ-সভাপতি মনির হোসেন,আব্দুর রহিম, উপজেলা বিএনপর সাংগঠনিক সস্পাদক আবু সুফিান রানা, পৌর বিএনপির আহবায়ক আবদুর রহমান মিয়াছি, সদস্য সচিব নাদিম উল্লাহ নাদিম, উপজেলা যুবদলের সভাপতি আক্তার হোসেন দুলাল,সাধারন সম্পাদক হুমায়ন কবির সুমন,উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু সায়েম মিয়াজীসহ হাজীগঞ্জ,শাহরাস্তি উপজেলা,পৌর ও ইউনিয়নের ওয়ার্ড নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।
