আমার কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশু’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জামায়ত নেতা, আলীগঞ্জ মাদ্দাহ খাঁ বেকারীর মালিক কথিত মানবাধীকার নেতা শাহআলমের নেতৃত্বে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ভাংচুর ও লুঠপাট করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৪ মে) দুপর সাড়ে ১২টায় হাজীগঞ্জ উপজেলার পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর গ্রামের হাজী বাড়ীর দিন মজুর মো. কামাল হোসেনের ছেলে জিহাদ (৫) ও তারই আপন ভাই মোস্তফা কামালের ছেলে শাওন (৪) পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।
হাজী বাড়ীর স্বপন জানায়, নিহত শিশু জিহাদ ও শাওন খেলা করতে করতে কোন এক সময় বাড়ীর পুকুরে পড়ে যায়। তাদের পরিবার ২ শিশুকে বাড়ীর কোথাও খুঁজে না পেয়ে জিহাদের বাবা কামাল হোসেন পুকুরে নেমে তল্লাশি করলে প্রথমে কামালের ছেলে জিহাদ ও পরে মোস্তফা কামালের ছেলে শাওনকে পানিতে ডুবন্ত অবস্থায় পায়।
স্থানীয়দের সহযোগিতা তাৎতি ২ শিশুকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম, ডাক্তার আওলাদুজ্জামান সৌরভ, ডা. সুলতানা সুমি তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।
এ সময় উপজেলা বেকারী মালিক সমিতির সভাপতি ও জামায়াত নেতা আলীগঞ্জের মাদ্দাহ খাঁ বেকারী মালিক মৃত আবদুল মান্নানের ছেলে মো. শাহআলমের নেতৃত্বে স্বপন ও মজিব’সহ ১০/১৫ লোক লোক হাসপাতাল ভাংচুর করে ও হাসপাতালের ইসিজি মেশিন নিয়ে যায় উশৃঙ্খল যুবকরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাংচুরের খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলামের নেতৃত্বে এসআই শাহজাহান ও এসআই জালাল সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ) মো. আফজাল হোসেন, প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদ মজুমদার, ৩নং সংরতি ওয়ার্ড কাউন্সিলর জোহরা বেগম ।
এ ঘটনায় পুশি এনায়েতপুর হাজী বাড়ীর মৃত ইছহাকের ছেলে মজিবুর রহমান (৪৮)কে আটক করেছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ জানান, দুপর ২টার সময় নিহত জিহাদ ও শাওনের পরিবারকে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম জানান, হাসপাতাল ভাংচুরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভিডিও ফুটেজ দেখে আসামী সনাক্ত করা হবে।
ঢালির ঘাটে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু
চাঁদপুর শহরতলীর ঢালিরঘাট এলাকায় পাকা ভবন নির্মাণাধীন কার্যক্রমের জন্য তৈরি করা মাটির কুয়ায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল ৩ মে বুধবার সকালে। জানা যায়, ঢালিরঘাট চর রঘুনাথপুর গ্রামের বেপারী বাড়ির মুলায়েম বেপারীর বাড়িতে অপর অংশীদাররা পাকা ভবন নির্মাণ কাজ করার জন্য বড় বড় বেইজ ঢালাইয়ের কুয়া তৈরি করে। ওই কুয়াতে গত কয়েক দিনের বৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়। মুলায়েম বেপারীর দু’ বছর বয়সী শিশু কন্যা আদিবা সকালে খেলার ছলে উঠানে নেমে আসে। পরিবারের সবার চোখের অন্তরালে আদিবা ওই কুয়ার পানিতে পরে যায়। দীর্ঘ সময় ধরে আদিবাকে খোঁজে না পেয়ে ওই কুয়ার মধ্যে তাকে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে অবলোকন করে মৃত ঘোষণা করে। এসময় পরিবারের আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে।
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর এলাকায় পুকুরের পানিতে ডুবে রুমা (৪) ও সুবর্ণা(-৪) নামে দুই শিশু নিহত হয়েছে। শনিবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় প্রত্যাশী গ্রামের বার্মন্দ বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত রুমা ওই বাড়ীর মো. রোবেল গাজী ও সবুর্না সুমন গাজীর কন্যা।
ওই এলাকার সাবেক ইউপি সদস্য মানিক মিয়া বলেন, সকালে রুমার নানা হান্নান গাজী পুকুরে মাছ ধরতে গেলে পিছু নেয় দুই শিশু। নানার মাছ ধরার ব্যস্ততায়, পাড়ে পরস্পরকে জড়িয়ে থাকা দুই শিশু একই সাথে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুণ পর স্বজনরা খোঁজাখুঁজির পর পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিবুল আহসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
