চাঁদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে চোলাই মদ সহ এক জনকে আটক করেছে। গত ১২ জানুয়ারী সোমবার জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জয়নুল আবেদীনের নেতৃত্বে সদস্যরা সকাল সাড়ে ৯ টায় শহরের বাসষ্ট্যান্ড স্বর্ন খোলা রোডে অভিযান পরিচালনা করে। এ সময় ৬ লিটার চোলাই মদ সহ দক্ষিন তরপুর চন্ডি শেখ বাড়ীর মৃত রহমত আলী শেখের ছেলে আজাদ শেখ (৫০) কে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্ত ১৯৯০ সালের মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। আটক আজাদ শেখ জানায় , ওয়ারল্যাস এলাকার সেলিম মেম্বার তাকে মদ কেনার জন্য টাকা দিয়েছিলো। তার কথা মতোই ৬ লিটার চোলাই মদ ক্রয় করে নিয়ে যাওয়ার সময় সে আটক হয়েছে।
