মানিক দাস, চাঁদপুর ॥
চাঁদপুর শহরে গভির রাতে পিকআপ গাড়ীতে আগুন দিয়েছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছ গত রোববার গভির রাতে চাঁদপুর শহরের ট্রাকরোড এলাকায়। জানাযায়, ট্রাক রোড এলাকার ঢালি বাড়ীর মোঃ সোবহান ঢালীর মালিকানাধিন দেড় টনি একটি পিক আপ (ঢাকা মেট্রো-ন ৫৩৩৮) গাড়িটি তার বাসার সামনে রাখেন। রাত আনুমানিক আড়াইটায় অজ্ঞাত দুবৃত্তরা গাড়ীটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশে পাশের লোকজন গাড়ীতে আগুন জ্বলতে দেখতে পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও চাঁদপুর উত্তর ফায়ার ষ্টেশনকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে ছুটে আসলেও গাড়ীটির ইঞ্জিন সহ সামনের অংশ আগুনে পুড়ে ভস্মিভুত হয়ে যায়। চাঁদপুর মডেল থানার উপরিদর্শক আবু সাঈদ জানান, রাত ২ টা ৩৮ মিনিটে তাদেরকে কে বা কারা যেন মোবাইলে ট্রাক রোড মস্তান বাড়ীর সামনে পিকআপে আগুন দিয়েছে বলে সংবাদ দেয়। ঘটনাস্থলে ছুটে গিয়ে তারা ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বেই গাড়ীটির সামনের অংশ পুড়ে ভস্মিভুত হয়ে যায়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
