চাঁদপুর প্রতিনিধি
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের নতুন চমক মোঃ আনোয়ার হোসেন মাল। বিশিষ্ঠ সমাজ সেবক ও ব্যবসায়ী। জনগণের পাশে বিপদে আপদে যাকে সবসময় দেখা যায়। এ বিষয়ে কাউন্সিলর প্রাথী আনোয়ার হোসেন মাল এক সাক্ষাতকারে জানান, আমি ২৯ মার্চ নির্বাচনে কাউন্সিলর পদে বিজয় লাভ করলে ৭নং ওয়ার্ডকে চাঁদপুর পৌরসভায় মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। জয়ী হয়ে প্রথমে অসহায় দরিদ্রদের পাশে দাড়িয়ে যাদের থাকার স্থান নাই তাদেরকে সরকারের মাধ্যমে থাকার স্থানের ব্যবস্থা করবো, আমার ওয়ার্ডে ৮০ভাগ লোকই অসহায় দারিদ্রতায় ভুগছে, তাদের পাশে দাড়িয়ে দারিদ্রতা দূর করার চেষ্টা করবো, বিধবা মায়েদের যারা বিধবা ও বয়স্ক ভাতা পায়নি তার ব্যবস্থা করবো, অন্ধ ও প্রতিবন্ধী মানুষের প্রয়োজনীয় যা যা প্রয়োজন সাধ্যমত তা দেওয়ার চেষ্টা করবো। এরপর এলাকা থেকে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড দূর করবো, রাস্তা-ঘাট উন্নয়নে, ড্রেনেজ ও বিশেষ করে বড়ষ্টেশন কবরস্থান রোডের ড্রেনেজ ও কবরস্থানের উন্নয়ন মূলক কাজ করবো, বাল্যবিবাহ প্রতিরোধ আমার শতভাগ নজরদারি থাকবে। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে আমার জয় সু-নিশ্চিত। ভোটাররা কেন্দ্রে নিরাপদে ভোট ািদতে পারলে আমি জয়লাভ অবশ্যই করবো। আমি কাজে এবং কথায় বিশ্বাসী। জনগণের কাছে বিশ্বাস সৃষ্টি করার মতো আমি অনেক কাজ করেছি, কাজের মূল্যায়ন জনগণের দেয়া ভোট থেকে প্রমান পাবো। আগামী ২৯ মার্চ রাত্রে সেই প্রমানের অপেক্ষায়।
