কচুয়া প্রতিনিধি-
কচুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে গনধর্ষনের ঘটনায় চাঁদপুরের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার হতভাগ্য ওই যুবতীর মা নাছিমা বেগম বাদী হয়ে ৬ লম্পটকে আসামী করে এই মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক আসামীদের গ্রেফতারের জন্য নির্দেশ প্রদান করেন।
মামলার সূত্রে জানা গেছে, উপজেলার বিতারা ইউনিয়নের লইয়ামেহের পাঁচধারা গ্রামের নিরীহ খোকন মিয়ার যুবতী কন্যা খাদিজা আক্তার (২০) কে একই গ্রামের চারু মিয়ার পুত্র আমির হোসেন (২০) বিভিন্ন ভাবে প্রেম প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে। এক পর্যায়ে গত মঙ্গলবার রাতে যুবতী মেয়েটিকে বখাটে আমির হোসেন ও তার নেতৃত্বে লইয়ামেহের গ্রামের খোকন (৩০), জাহাঙ্গীর (২৭), সুজন (৩০), খলিলুর রহমান (২৫) ও গল্লাই গ্রামের জহির (২৭) ধর্ষন করে আমির হোসেনের ঘরের কাছে তাকে অচেতন অবস্থায় রেখে চলে যায় । বর্তমানে খাদিজা আক্তার চাঁদপুরের ২৫০ শয্যা হাসপাতালের ১১৭ নং ওয়ার্ডের বি ব্লকের ১৩ নং সিটে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এদিকে মামলা দায়েরের পর ক্ষতিগ্রস্থ পরিবারকে আসামীরা বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করছে বলে মামলার বাদীর পরিবার জানিয়েছে। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন দেওয়ানী ও ফৌজদারী আদালতের এ্যাড. মো. জসীম উদ্দিন প্রধান।
