জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
কচুয়ায় ভয়াবহ এক অগ্নিকান্ডে ৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার বিকালে উপজেলার কাদলা ইউনিয়নের দেবীপুর গ্রামে এ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে অগ্নিকান্ডে ৪টি পরিবারের আসবাবপত্র, নগদ টাকা সহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হচ্ছে- দেবীপুর গ্রামের আলী আশরাফের পুত্র কাইয়ুম, আব্দুল সাত্তারের পুত্র সেলিম ও খোকন ও কুদ্দুস মিয়ার পুত্র শাহাদাতের হোসেনের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া এ ঘটনায় আগুন নিভাতে গিয়ে আব্দুল কুদ্দুস ও আমেনা বেগম গুরুতর আহত হয়েছে। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সরেজমিনে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সেলিমের গৃহ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। তবে কীভাবে অগ্নিকান্ড সূত্রপাত ঘটে তা কেউ জানাতে পারেনি। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌছার পূর্বে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ৪টি বসতঘর পুড়ে যায়।
অগ্নিকান্ডের ঘটনাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান ও ছাত্রলীগ নেতা ইব্রাহিম খলিল বাদল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপিকে অবহিত করলে তিনি তাৎক্ষনিক নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ৪ বস্তা চাউল, ডাল, তৈল ও লবন সামগ্রী পৌছে দেন। এবং টেলি কনফেরান্সে তাদেরকে প্রয়োজনীয় সহযোগীতা করার আশ্বাস প্রধান করেন। এছাড়া কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির জানান, তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য এমপি মহোদয়ের নির্দেশে প্রয়োজনীয় অনুধানের আশ্বাস প্রদান করবেন। এসময় ঘটনাস্থল পরিদর্শন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মোহন, তাজুল ইসলাম বকাউল প্রমুখ। অপরদিকে ক্ষতিগ্রস্থ পরিবারকে কচুয়া বিশ্বরোড়স্থ বিশিষ্ট ব্যবসায়ী আলী আশরাফ (আশু) কাপড় সামগ্রী বিতরণ করেন।
