জিসান আহমেদ নান্নু, কচুয়া ঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এস.এস.সি পরীক্ষার ইংরেজী ১ম পত্র বিষয়ে ২টি কেন্দ্র থেকে পরীক্ষায় অসদোপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হচ্ছে- রহিমানগর কেন্দ্রে কহুলথুড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রোল নং- ৩৬০৬০৪, পালাখাল কেন্দ্রে- নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রোল নং- ৩৭০৬০৭৬ ও ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রোল নং- ৩৬০৪৪৭।
