চাঁদপুর প্রতিনিধি ঃ
গত এক সপ্তাহে চাঁদপুরে বিএনপি জামায়াতের ২৬ কর্মী আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককতৃদের মধ্যে ৫ জন জামায়াত ও ২৭জন বিএনপি কর্মী। এদের মধ্যে চাঁদপুর সদরে ৯, মতলব দক্ষিণ ৫, ফরিদগঞ্জ ৭, হাজীগঞ্জ ৫, কচুয়া ৩ ও মতলব উত্তর ৩ জনকে আটক করা হয়ছে। পুলিশ জানায়, হরতাল অবরোধে নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া আটককৃতদের মধ্যে পূর্বেও নাশকতার মামলা রয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চত করেছেন।
