আমার কণ্ঠ রিপোর্ট॥
মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির আন্তরিক প্রচেষ্ঠায় সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বড়কুল দনি অঞ্চলে মানুষের স্বপ্নের ব্রীজের জন্য প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন আজ রবিবার বিকাল তিনটায়। এ সু খবর ছড়িয়ে পড়লে হাজীগঞ্জসহ দনি অঞ্চলের মানুষের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করে। আলোচনায় আসে আমাদের স্বপ্নের ব্রীজ হচ্ছে। তার জন্য চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকর সংসদ সদস্য,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তকে অভিনন্দন এবং তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ব্রীজটি আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১৪ মে এ ব্রীজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তুর স্থাপন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকর সংসদ সদস্য,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্ত। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে জনসমুদ্র করার জন্য ইতিমধ্যে ব্যাপক প্রচারনা, মাইকিংসহ যাবতীয় কার্যক্রম করা হচ্ছে। স্বপ্নের ব্রীজের অনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে অগতদের জন্য সকল ধরণে সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
