
অমার কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের দুবারের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত কাউন্সিলর এবং সবার প্রিয় আস্তাবাজন মোঃ আলাহউদ্দিন মুন্সী। করোনা ভাইরাস বিস্তার হওয়ার পর কর্মহীন ও অসহায় মানুষ বেকার হয়ে যাওয়ার পর থেকেই তার নিজ ওয়ার্ডের প্রতিটি বাড়ীতে তালিকা করে সরকারের পাশাপাশি নিজ উদ্যেগে প্রতিটি ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন।
এলাকার কর্মহীন ও অসহায় কয়েকজন মানুষের সাথে কথা হলে তারা বলেন আলাউদ্দিন কাউন্সিল আমাদের জন্য অনেক কিছু করেছেন। তিনি সব সময় গরীর ও অসহায় মানুষের যেকো সমস্যা সমাধানে এগিয়ে আসেন এবং সমাধান করে দেন। তারা আরো বলেন বর্তমানে করোনা ভাইরাসের কারণে আমরা কোন কাজ করি না। কিন্তু তিনি আমাদেরকে প্রতিটি ঘরে ঘরে নাম তালিকা করে আমাদেরকে খাদ্যসামগ্রী পৌছে দেন।
এব্যাপারে আলাহউদ্দিন মুন্সী বলেন আমার কাজ হলো এলাকার সকল শ্রেনী মানুষের বিপদ-আপদে এগিয়ে যাওয়া এবং তাদের পাশে থাকা। করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকেই আমি ঘরে ঘরে কর্মহীন ও অসহায় মানুষের নামের তালিকা করে সরকারি অনুদান এবং আমার ব্যক্তিগত সহযোগিতা আমি করে আসছি এবং আাগমীতেও তা অব্যাহত থাকবে। এলাকার মানুষও আমার পক্ষে রয়েছেন।
আজ,
রবিবার , ৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দসন্ধ্যা ৭:০৮
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
